1. admin@bdnewslive24.com : News :
কুমিল্লার বাঙ্গরায় গাঁজা ভর্তি সিএনজিসহ আটক-২ - BD News Live 24
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

কুমিল্লার বাঙ্গরায় গাঁজা ভর্তি সিএনজিসহ আটক-২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৭ Time View
হাফেজ নজরুল :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় গাঁজা ভর্তি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে এসআই ফিরোজ আহাম্মেদদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় সিএনজি ভর্তি ১২ কেজি গাঁজাসহ নওগাঁ জেলার সাপাহার থানার গোপালপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে ইমন(২১) এবং বাঙ্গরা বাজার থানার হাটাশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাজীব(২২)কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়েরের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025 BDNewsLive24 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Design By Raytahost