
ইউক্রেনের নৌবাহিনী কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাংকার জাহাজ ধ্বংস করেছে | নাভাল ড্রোন ব্যবহার করে গতকাল কাইরোস এবং ভিরাট নামের জাহাজ দু’টি লক্ষ্য করে হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় নৌবাহিনী|
বিদেশে তেল রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের তীরবর্তী নভোরোসিয়াস্ক বন্দরের উদ্দেশে যাচ্ছিল কাইরোস এবং ভিরাট। যাত্রাপথেই নাভাল ড্রোনের আঘাতে ধ্বংস হয় ট্যাংকার দুটি।রাশিয়ার তেল নির্ভরশীল যুদ্ধ-অর্থনিীতি দুর্বল করতেই সাম্প্রতিক সময়ে জ্বালানি অবকাঠামো ও পরিবহনব্যবস্থায় বেছে বেছে হামলা চালাচ্ছে কিয়েভ|
Leave a Reply