বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আজকে মধ্যরাত কিংবা আগামীকাল সকালের মধ্যে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেয়া হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন দেশী-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতের পর বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো।
ওনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েক জন চিকিৎসক সঙ্গে যাবেন।কাতারের আমিরের বিশেষ বিমান 'রয়েল এয়ার অ্যাম্বুলেন্স' এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শন করা দেশবাসীর প্রতি তারেক রহমান ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।