1. admin@bdnewslive24.com : News :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় ঠাকুরগাঁ, নীলফামারী, বগুড়া সহ বন্ধ হওয়া বিমান বন্দরগুলো পুনরায় চালু করা হবে। আসন্ন হজের বিমানের টিকেটের দাম কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এবং ব্যক্তিগত ভাবে ও তাকে ডেকে বলেছেন। তিনি আশা প্রকাশ করেছেন বিমানের টিকিটের দাম কমানো সম্ভব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মান উন্নয়ন ও কিভাবে লাভজনক করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, সাংবাদিকদের সাথে জামালপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জামালপুর জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল ও জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে বিকেলবেলা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন। তিনি আরো বলেন নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025 BDNewsLive24 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Design By Raytahost