সৌদিতে থাকা রোহিঙ্গাদের জন্য বড় সিদ্ধান্ত
কাগজপত্র থাকলে দ্রুত মিলবে বাংলাদেশি পাসপোর্ট ঢাকা: সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই নির্দেশনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে, যেমনঃ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা। সৌদি আরবে থাকা প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার ভবিষ্যৎ।বাংলাদেশি পাসপোর্ট প্রদান প্রক্রিয়া।পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি।রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান প্রক্রিয়া আরও দ্রুত করার ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী জানান—ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম সৌদিতে পাঠানো হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন:“যাদের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট দিতে হবে।”
নতুন নির্দেশনা সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করা হবে।এরপর পুনরায় যাচাই-বাছাই করা হবে, যোগ্যদের দ্রুত পাসপোর্ট প্রদান নিশ্চিত করা হবে। সৌদি থাকা রোহিঙ্গাদের আইনগত পরিচয় নিশ্চিত হবে।তাদের কর্মসংস্থান ও বসবাসের সুযোগ আরও স্থিতিশীল হবে।বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।