1. admin@bdnewslive24.com : News :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলালউদ্দিনকে আটক।

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলালউদ্দিনকে আটক করার ঘটনাটিকে ভুয়া খবর বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। বুধবার ১১ ফেব্রুয়ারি দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বেলালউদ্দিন ওই অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হওয়ায় তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন। এসময় তার সঙ্গে কিছু টাকা ছিলো, যা অত্যন্ত স্বাভাবিক।

এর আগে বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে বেলালউদ্দিনকে আটক করে। নীলফামারীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম সংবাদমাধ্যমকে জানান, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে টাকা গণনার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025 BDNewsLive24 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Design By Raytahost