
সরকারের দুই মাস পূর্তি: আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন
সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার, ১৮ এপ্রিল) এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এই সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের গুরুত্বপূর্ণ কার্যক্রম, অর্জন, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বিস্তারিত বক্তব্য আসতে পারে।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য আগ্রহী সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে।
Leave a Reply