1. admin@bdnewslive24.com : News :
বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ। - BD News Live 24
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আজকে মধ্যরাত কিংবা আগামীকাল সকালের মধ্যে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেয়া হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন দেশী-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতের পর বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো।
ওনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েক জন চিকিৎসক সঙ্গে যাবেন।কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শন করা দেশবাসীর প্রতি তারেক রহমান ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025 BDNewsLive24 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Design By Raytahost