• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে টোল মওকুফ ঘোষণা ইরানের ইরানের সব বন্দরে নৌযান চলাচলের অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র নির্মাণাধীন মাদরাসার ওয়াশরুমে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রিভলবার উদ্ধার সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল, এমওইউ স্বাক্ষরের পর নতুন মোড়। শিশু আয়াত হত্যা মামলায় রায়: আসামি আবিরের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা।

থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন

নিজস্ব প্রতিবেদক | BDNewsLive24.com

দিনাজপুরের হাকিমপুরে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম হয়েছে। ‘এখানে থাকো, আমি টাকা নিয়ে আসছি’—এ কথা বলে দুই কন্যাসন্তানকে রাস্তার পাশে রেখে চলে যান এক মা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি আর ফিরে না আসায় থানা মোড়ে বসেই কান্নায় ভেঙে পড়ে অসহায় দুই শিশুকন্যা।

রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটিকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন জানান, সকাল ১০টার কিছু আগে তিনি বন্দরের ৪ নম্বর গেটের সামনে একটি অফিসের বারান্দায় দুই শিশুকে বসে কাঁদতে দেখেন। তাদের কাছে জানতে চাইলে শিশুরা জানায়, তাদের মা ছোট ভাইকে কোলে নিয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি বলেছিলেন, ‘তোমরা এখানে থাকো, আমি টাকা নিয়ে আসছি।’ এরপর আর ফিরে আসেননি।

তিনি আরও জানান, শিশু দুটিকে খাবার কিনে দিলেও তারা কিছু খায়নি; বরং মায়ের জন্য কান্না করতে থাকে। পরে বিষয়টি হাকিমপুর থানা পুলিশকে জানানো হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। দীর্ঘদিনের অভাব-অনটনের মধ্যে থাকা পরিবারটির মা শাহনাজ ছোট সন্তানকে সঙ্গে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে চলে যান। যাওয়ার সময় তিনি শুধু বলেন, ‘থাকো, টাকা নিয়ে আসি।’ এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশু দুটিকে নিরাপদে তাদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিখোঁজ মায়ের সন্ধানেও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা