• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Headline
ন্যাম ভবনের ফ্ল্যাটে ঝুলছিল এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ কুমিল্লায় নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ উদ্ধার পাচ দিনের জন্যে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ, থাকছে নানা কর্মসূচি সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

ন্যাম ভবনের ফ্ল্যাটে ঝুলছিল এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক | BDNewsLive24.com

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, মরদেহ তখনও ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিমসহ সংশ্লিষ্ট তদন্তকারী দলকে ডাকা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ উপস্থিত হওয়ার পাশাপাশি পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তবে মরিয়ম কখন মারা গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মরিয়ম খাতুনকে নিয়ে চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে দাবি করেন, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিয়ে ও পারিবারিক বিষয়েও নানা তথ্য প্রকাশিত হয়।

এদিকে, গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের তথ্য প্রকাশিত হয়েছে।

মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা