• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে টোল মওকুফ ঘোষণা ইরানের ইরানের সব বন্দরে নৌযান চলাচলের অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র নির্মাণাধীন মাদরাসার ওয়াশরুমে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রিভলবার উদ্ধার সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল, এমওইউ স্বাক্ষরের পর নতুন মোড়।

অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬

সরকারিভাবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত চার্জ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এখনো সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। ফলে আগের মতোই প্রতি মাসে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও ভ্যাট পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাশাপাশি এসব চার্জ বহাল থাকায় সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

তবে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত চার্জ প্রত্যাহারের বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

রিচার্জ করেও পুরো টাকা পাচ্ছেন না গ্রাহক

রাজধানীর উত্তরার বাসিন্দা রহিম খান সম্প্রতি তাঁর প্রিপেইড বিদ্যুৎ মিটারে ১ হাজার ৫০০ টাকা রিচার্জ করেন। কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য তিনি পান মাত্র ১ হাজার ২৬৯ টাকা। বাকি ২৩১ টাকা কেটে নেওয়া হয় ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাবদ।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার অতিরিক্ত চার্জ প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং বিদ্যুতের দাম বৃদ্ধির পাশাপাশি আগের মতোই বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

একই অভিযোগ অন্য গ্রাহকদেরও

শুধু রহিম খান নয় , একই ধরনের অভিজ্ঞতার কথা উত্তরার আরেক বাসিন্দা এম এ সালাম

তিনি জানান, আগামী ১ তারিখ বর্তমান বাসা ছেড়ে দেওয়ার কারণে মাত্র চার দিনের জন্য ৩০০ টাকা রিচার্জ করেছিলেন। কিন্তু ওই টাকার মধ্যে বিদ্যুৎ ব্যবহারের জন্য পান মাত্র ১৬২ টাকা। বাকি অর্থ ডিমান্ড চার্জ, মিটার চার্জসহ বিভিন্ন খাতে কেটে নেওয়া হয়।

এ নিয়ে সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, “প্রতি রিচার্জেই ডিমান্ড চার্জ ও মিটার চার্জ নেওয়া—এ কোন অবিচার?”

দ্রুত সিদ্ধান্তের আশ্বাস

প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের পর সরকার প্রত্যাহারের ঘোষণা দিলেও বাস্তবায়ন না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং খুব শিগগিরই। চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা