• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
পাচ দিনের জন্যে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ, থাকছে নানা কর্মসূচি সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে টোল মওকুফ ঘোষণা ইরানের ইরানের সব বন্দরে নৌযান চলাচলের অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

পাচ দিনের জন্যে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ, থাকছে নানা কর্মসূচি

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

পাচ দিনের জন্যে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ, থাকছে নানা কর্মসূচি
চট্টগ্রাম প্রতিনিধি: চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) ও ‘থাই হু’ (TAI HU)।

জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

চীনা নৌবাহিনীর জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

থাকছে সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন
আইএসপিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখবেন।

অন্যদিকে, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করবেন। এর মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষতা সরাসরি পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

বাড়বে পারস্পরিক সহযোগিতার সুযোগ
সংশ্লিষ্টদের আশা, এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত বিষয়ে মতবিনিময় আরও বাড়বে। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা