• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে টোল মওকুফ ঘোষণা ইরানের ইরানের সব বন্দরে নৌযান চলাচলের অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র নির্মাণাধীন মাদরাসার ওয়াশরুমে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রিভলবার উদ্ধার সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল, এমওইউ স্বাক্ষরের পর নতুন মোড়। শিশু আয়াত হত্যা মামলায় রায়: আসামি আবিরের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের: ‘মুখের কথায় নয়, জবাব দেবে ক্ষেপণাস্ত্র’

মোঃ সাইদুর রহমান / ১১৫ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের: ‘মুখের কথায় নয়, জবাব দেবে ক্ষেপণাস্ত্র’

যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতি বা কূটনৈতিক আশ্বাসে ইরানের বিন্দুমাত্র আস্থা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তার ভাষায়, ওয়াশিংটনের কথায় নয়—বাস্তব পদক্ষেপেই নির্ধারিত হবে ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক কঠোর বার্তায় ঘালিবাফ বলেন, “অপর পক্ষ আগে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরান কোনো উদ্যোগ নেবে না।”

তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার টেবিলে নয়, বরং নিজেদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমেই প্রতিপক্ষের কাছ থেকে ছাড় আদায় করে নেয়। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনার টেবিলে আমরা শুধু তাদের বিষয়টি বুঝিয়ে দিই।”

ভবিষ্যতের যেকোনো চুক্তি নিয়ে সতর্ক অবস্থান তুলে ধরে ঘালিবাফ বলেন, “চুক্তির পরদিন যে পক্ষ যুদ্ধের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকবে, শেষ পর্যন্ত সেই পক্ষই প্রকৃত বিজয়ী হবে।”

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ওয়াশিংটনের প্রতি তেহরানের গভীর অনাস্থা এবং কূটনীতির পাশাপাশি সামরিক শক্তিকেই প্রধান ভরসা হিসেবে ধরে রাখার নীতির স্পষ্ট প্রতিফলন।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের এই বার্তা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা