• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে অনড় ইরান, চূড়ান্ত সমঝোতার পথে যুক্তরাষ্ট্র!

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে অনড় ইরান, চূড়ান্ত সমঝোতার পথে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক | ৩১ মে ২০২৬

উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে হস্তান্তরের প্রশ্নে আপাতত কোনো ছাড় দিচ্ছে না ইরান। দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই স্পর্শকাতর বিষয়টি ভবিষ্যৎ চূড়ান্ত পারমাণবিক চুক্তির আলোচনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে এবং বর্তমান সমঝোতার অংশ নয়।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট পক্ষগুলো। ফলে এই ইস্যু নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আসন্ন সমঝোতার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হবে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। ফলে সম্ভাব্য এই সমঝোতাকে আন্তর্জাতিক মহল অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তবে চুক্তির বিস্তারিত শর্ত সম্পর্কে ট্রাম্প এখনো স্পষ্ট কিছু জানাননি। তিনি বলেন, সমঝোতার চূড়ান্ত কাঠামো ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই সমঝোতা কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে একটি পর্যায়ক্রমিক রূপরেখা তৈরি করেছে। এর মাধ্যমে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের পথ তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে পৃথক আলোচনা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ইউরেনিয়ামের এই মজুত বিদেশে হস্তান্তরের জন্য দীর্ঘদিন ধরে তেহরানের ওপর চাপ দিয়ে আসছে ওয়াশিংটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা