• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
ন্যাম ভবনের ফ্ল্যাটে ঝুলছিল এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ কুমিল্লায় নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ উদ্ধার পাচ দিনের জন্যে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ, থাকছে নানা কর্মসূচি সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন

Reporter Name / ২২২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন
ব্যাটারিচালিত ই-রিকশাকে এবার সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের পরিকল্পনা করছে সরকার। এ জন্য নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, নিবন্ধন পেতে হলে ই-রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে।

সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে নতুন করে নিবন্ধন দেওয়া হবে না। এমনকি যেসব ই-রিকশার আগে থেকেই নিবন্ধন রয়েছে, সেগুলোও সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে নিবন্ধন নবায়নের সুযোগ পাবে না।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, নিবন্ধনের পাশাপাশি ব্যাটারিচালিত ই-রিকশার ফিটনেসের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। ই-রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে।

তিনি বলেন, বিধিমালা প্রণয়ন সম্পন্ন হওয়ার পর এসব কার্যক্রম শুরু হবে। দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা-সহ সর্বত্র এ ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

অর্থাৎ, নতুন নিয়ম কার্যকর হলে শুধু নিবন্ধন থাকলেই চলবে না—ই-রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতে চার্জ করা এবং নির্ধারিত প্রতিষ্ঠান থেকে ফিটনেস সনদ নেওয়াও বাধ্যতামূলক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা