• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
তাজমিন হত্যাকাণ্ডে নতুন রহস্য, ধানক্ষেতে মিলল অর্ধনগ্ন মরদেহ ও ধস্তাধস্তির চিহ্ন ন্যাম ভবনের ফ্ল্যাটে ঝুলছিল এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ কুমিল্লায় নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ উদ্ধার পাচ দিনের জন্যে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ, থাকছে নানা কর্মসূচি সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন

তাজমিন হত্যাকাণ্ডে নতুন রহস্য, ধানক্ষেতে মিলল অর্ধনগ্ন মরদেহ ও ধস্তাধস্তির চিহ্ন

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তাজমিন হত্যাকাণ্ডে নতুন রহস্য, ধানক্ষেতে মিলল অর্ধনগ্ন মরদেহ ও ধস্তাধস্তির চিহ্ন

নিজস্ব প্রতিবেদক | BDNewsLive24.com

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৪) হত্যাকাণ্ড ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের একাধিক ধানক্ষেতে দৌড়াদৌড়ি, ধস্তাধস্তির চিহ্ন ও অর্ধনগ্ন মরদেহ পাওয়া গেছে। এলোমেলো হয়ে পড়ে থাকা ধানগাছ দেখে স্থানীয়দের ধারণা, হামলাকারীদের হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিল কিশোরীটি। তবে কীভাবে তার মৃত্যু হলো, কারা এ ঘটনায় জড়িত এবং কীভাবে সে নির্জন ধানক্ষেতে পৌঁছাল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

ধানক্ষেতজুড়ে ধস্তাধস্তির চিহ্ন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছাকাছি একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়।

স্থানীয়ভাবে দেখা যায়, জগতপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া নির্জন পাকা সড়কের দুই পাশে বিস্তৃত ফসলি জমি। সড়কের কাছাকাছি চার থেকে পাঁচটি ধানক্ষেতে ধানগাছ এলোমেলো হয়ে পড়ে ছিল। বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্নও দেখা যায়।

সড়কের এক পাশে ধানক্ষেতে পড়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাটি পরে স্থানীয়রা টেনে সড়কের ওপর তুলে আনেন।

এরপর আশপাশের ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন দেখে সামনে এগিয়ে একটি ধানক্ষেতে কিশোরীর অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখা ষায়। মরদেহটির মাথা কাদায় ছিল এবং গলায় গামছা প্যাঁচানো ছিল।

পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। গাড়িটির সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালানো হচ্ছে।

জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্তের অগ্রগতি এখন সবার নজরে।

প্রতিবেদন: BDNewsLive24.com

সত্যের সন্ধানে প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা