• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
সাজেকে আবারও উত্তেজনা, অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় তাজমিন হত্যাকাণ্ডে নতুন রহস্য, ধানক্ষেতে মিলল অর্ধনগ্ন মরদেহ ও ধস্তাধস্তির চিহ্ন ন্যাম ভবনের ফ্ল্যাটে ঝুলছিল এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ কুমিল্লায় নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ উদ্ধার পাচ দিনের জন্যে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ, থাকছে নানা কর্মসূচি সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৮ কিলোমিটার যানজট

Reporter Name / ৪১২ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতভর মহাসড়কে থেমে থেমে যানজট থাকলেও শুক্রবার সকাল ৭টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আমভর্তি ট্রাকের চালক সুজন জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের কর্ণী নামক স্থানে এসে যানজটে আটকা পড়েন। সাড়ে তিন ঘণ্টায় ৬ কিলোমিটার পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টায় মহাসড়কের দেওহাটা পর্যন্ত পৌঁছেছেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউছার বলেন, মহাসড়কে যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তাছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে অতিরিক্ত ৫শ পুলিশ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা