• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

আলী খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৪১ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

আলী খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৬, ১৩:০০
আলী খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরান
যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ উপলক্ষে একটি বিশেষ সমন্বয় সদর দপ্তর গঠন করা হয়েছে এবং রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানাজার তারিখ ঘোষণা করা হয়নি। তেহরানের ইসলামিক প্রোপাগান্ডা কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, জানাজা আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সংস্থা পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

প্রতিবেদন অনুযায়ী, তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দেওয়া খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম আঘাতে নিহত হন। তার মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। তবে হামলায় আহত হওয়ার পর থেকে তিনি খুব কমই জনসমক্ষে উপস্থিত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গত এপ্রিল মাসে সাবেক সর্বোচ্চ নেতার মৃত্যুর ৪০তম দিন উপলক্ষে হাজারো মানুষ স্মরণসভায় অংশ নিলেও যুদ্ধ পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি।

মোহসেন মাহমুদি বলেন, প্রয়োজনীয় পরিবেশ ও আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলে বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান আয়োজন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা