• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
অতিরিক্ত চার্জ, কাটছে বিদ্যুৎ বিভাগ থাকো, টাকা নিয়ে আসি’—বলে দুই শিশুকন্যাকে রেখে উধাও মা, থানা মোড়ে কান্নায় ভেঙে পড়ে দুই বোন ইমাম হোসেন (আ.)-এর সংক্ষিপ্ত জীবনী। ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, থাকবে ৩০ জুন পর্যন্ত ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে টোল মওকুফ ঘোষণা ইরানের ইরানের সব বন্দরে নৌযান চলাচলের অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র নির্মাণাধীন মাদরাসার ওয়াশরুমে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রিভলবার উদ্ধার সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল, এমওইউ স্বাক্ষরের পর নতুন মোড়।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (১৫ জুন) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে যাত্রীসেবা উন্নত করা এবং নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনের আলোকে আগামী ১ আগস্ট থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি স্পেসিফিকেশন (Technical Specification) সংস্থাটির স্থানীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া বিআরটিএর ওয়েবসাইট থেকেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের মতে, গণপরিবহনে জিপিএস ব্যবহারের ফলে যানবাহনের অবস্থান ও গতিবিধি সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবহন ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা